logo

আকিজ ভেঞ্চারে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ নানা সুবিধা

আকিজ ভেঞ্চারে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ নানা সুবিধা
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ ভেঞ্চার লিমিটেড। এক্সিকিউটিভ, কোয়ালিটি কন্ট্রোল (পিপিএস) পদে জনবল নেবে কোম্পানিটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ৬ মে থেকে। আবেদন শেষ হবে ১৫ মে।

প্রতিষ্ঠানের নাম: আকিজ ভেঞ্চার লিমিটেড।

চাকরির ধরন: বেসরকারি।

পদসংখ্যা: ১টি।

লোকবল: নির্ধারিত নয়।

পদের নাম: এক্সিকিউটিভ, কোয়ালিটি কন্ট্রোল।

আবেদনের যোগ্যতা: রসায়ন বিভাগে বিএসসি/এমএসসি পাস হতে হবে। গ্রুপ অব কোম্পানি, খাদ্য (প্যাকেজড), পানীয়, প্লাস্টিক/পলিমার সম্পর্কে জানাশোনা থাকতে হবে। তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে। শুধু পুরুষরা আবেদন করতে পারবেন। বয়স ২৬ থেকে ৩৫ বছর হতে হবে। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা (ধামরাই)।


বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন ২৮ হাজার থেকে ৩৫ হাজার টাকা। এ ছাড়া বিমা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবার, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস, এলএফআ পাওয়া যাবে।

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।