নিয়োগ দেবে কেয়ার নিউট্রিশন লিমিটেড

এশিয়া পোস্ট ডেস্ক
নিয়োগ দেবে কেয়ার নিউট্রিশন লিমিটেড
ছবি: সংগৃহীত

মেডিকেল ও পুষ্টি পণ্য উৎপাদনকারী স্বনামধন্য প্রতিষ্ঠান কেয়ার নিউট্রিশন লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের সাপ্লাই চেইন বিভাগে দক্ষ পেশাদার খুঁজছে। অনলাইনে আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে এবং আগামী ১১ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: কেয়ার নিউট্রিশন লিমিটেড

চাকরির ধরন: ফুল টাইম (স্থায়ী)

পদসংখ্যা: নির্ধারিত নয়

লোকবল: নির্ধারিত নয়

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – সাপ্লাই চেইন (প্রকিউরমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক সোর্সিং)

আবেদনের যোগ্যতা: সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এমবিএ বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে বাড়তি সুবিধা পাওয়া যাবে।

পিজিডিএসসিএম, সিএসসিএম, সিআউপিএম, সিপিএসএম বা আইএসএম-এর মতো পেশাদার সার্টিফিকেশন থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

সংশ্লিষ্ট ক্ষেত্রে (বিশেষ করে এফএমসিজি, ফুড ম্যানুফ্যাকচারিং, নিউট্রিশন বা ফার্মাসিউটিক্যালস খাতে) ৫ থেকে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে অন্তত ২ বছর সুপারভাইজরি বা সমমানের পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আবশ্যক।

প্রার্থীর বয়স কমপক্ষে ২২ বছর হতে হবে।

ইআরপি সিস্টেম (এসএপি/ওরাকল ইত্যাদি), এমএস এক্সেল ও পাওয়ার বিআই পরিচালনায় দক্ষ হতে হবে।

যেভাবে আবেদন করবেন: আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।