logo

এসও-এফএভিপি পদে নিয়োগ দিচ্ছে সীমান্ত ব্যাংক

এসও-এফএভিপি পদে নিয়োগ দিচ্ছে সীমান্ত ব্যাংক

সীমান্ত ব্যাংক পিএলসি তাদের ইন্টারন্যাশনাল ডিভিশন (এসও-এফএভিপি) পদে নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি এই বাণিজ্যিক ব্যাংকটি ১৭ মার্চ থেকে আবেদন গ্রহণ শুরু করেছে, যা চলবে ৩১ মার্চ পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের জন্য মাসিক বেতনের পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুবিধা থাকবে।

এক নজরে দেখে নিন সীমান্ত ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: সীমান্ত ব্যাংক পিএলসি

পদের নাম: ইন্টারন্যাশনাল ডিভিশন (এসও-এফএভিপি)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: আন্তর্জাতিক ব্যাংকিং কমপ্লায়েন্স এবং নিয়ন্ত্রক মান সম্পর্কে ভালো ধারণা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ৬ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: ৩৪ থেকে ৪০ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।