চাকরি দিচ্ছে ব্র্যাক, পাবেন বিনামূল্যে আবাসন সুবিধা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক। প্রজেক্ট অফিসার পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ১৩ এপ্রিল থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: নির্ধারিত নয়।
পদের নাম: প্রজেক্ট অফিসার।
আবেদনের যোগ্যতা: ইউজিসি অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। উন্নয়ন সংস্থা ও এনজিও সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল নোয়াখালী (হাতিয়া)।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া মোবাইল বিল, সাপ্তাহিক দুই দিন ছুটি, বিনামূল্যে থাকার ব্যবস্থা, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্ব ও মাতৃত্বকালীন ছুটি এবং সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।