ডিরেক্ট সেলস অফিসার পদে নিয়োগ দিচ্ছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘ডিরেক্ট সেলস অফিসার’ পদে কর্মী নিয়োগে ৭ জুন এ বিজ্ঞপ্তি প্রকাশে করেছে। আবেদন ৭ জুন থেকেই শুরু হয়েছে এবং চলবে ২২ জুন পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা আগামী ২২ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি।
পদের নাম: ডিরেক্ট সেলস অফিসার।
বিভাগ: লা-রিবা ইসলামিক ক্রেডিট কার্ড (চুক্তিভিত্তিক)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করতে পারবেন।
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়।
কর্মস্থল: দেশের যে কোনো স্থানে।
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়।
কর্মক্ষেত্র: অফিসে।
আবেদনের যোগ্যতা
- বাণিজ্য বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর/এমবিএ/বিবিএ ডিগ্রি থাকতে হবে।
- ব্যাংক বা নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে রিটেইল ব্যাংকিং পণ্য বা ক্রেডিট কার্ড বিক্রয়, গ্রাহক সম্পৃক্ততা, গ্রাহক পরিষেবা বা গ্রাহক অভিজ্ঞতা ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।