logo

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি। ব্র্যাঞ্চ ম্যানেজার-রাজশাহী ব্র্যাঞ্চ (এভিপি-ভিপি) পদে জনবল নেবে ব্যাংকটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ১০ মে থেকে। আবেদন শেষ হবে ২০ মে।

প্রতিষ্ঠানের নাম: আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি।

চাকরির ধরন: বেসরকারি।

পদসংখ্যা: ১টি।

লোকবল: নির্ধারিত নয়।

পদের নাম: ব্র্যাঞ্চ ম্যানেজার।

আবেদনের যোগ্যতা: ইউজিসি অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য/এমবিএ/বিবিএ বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। ইসলামি শরিয়াভিত্তিক ব্যাংকিং বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে দশ বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল রাজশাহী।

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।