ব্র্যাকে চাকরির সুযোগ, পাবেন পিতৃত্বকালীন ছুটি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক। প্রজেক্ট অফিসার, ক্যাশ কর্মী পদে জনবল নেবে সংস্থাটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ৪ জুলাই থেকে। আবেদন শেষ হবে ১০ জুলাই।
প্রতিষ্ঠানের নাম: বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: নির্ধারিত নয়।
পদের নাম: প্রজেক্ট অফিসার, ক্যাশ কর্মী।
আবেদনের যোগ্যতা: ইউজিসি অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বা অন্য কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। উন্নয়ন সংস্থা, এনজিও ও ক্যাশ ম্যানেজমেন্ট সম্পর্কে দক্ষতা থাকতে হবে। কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল কক্সবাজার (টেকনাফ, উখিয়া)।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া মেডিকেল ভাতা, মোবাইল বিল, সাপ্তাহিক দুই দিন ছুটি, বিমা, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি এবং সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।




