বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে বড় নিয়োগ

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ২ হাজার ৭০৩ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। দেশের ৬৪ জেলায় এ পদে নিয়োগের জন্য এতে বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে।
পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহসান জানান, উক্ত শূন্য পদের জন্য আবেদন করেছেন ১ লাখ ২৬ হাজার প্রার্থী। অথাৎ প্রতিটি পদের জন্য গড়ে ৪৭ জন করে লড়বেন।
এরই মধ্যে কনস্টেবল পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা তালিকায় ঢাকা জেলায় ২২৬টি এবং বান্দরবান জেলায় ৭টি পদের কথা উল্লেখ আছে। এ ছাড়া চট্টগ্রামে ১৪৩, রাজশাহীতে ৪৯, খুলনা এবং বরিশালে ৪৪টি করে নিয়োগযোগ্য শূন্য পদ রয়েছে।