logo

অফিসার পদে ১৩৩৫ কর্মী নিয়োগ দেবে সমন্বিত ৬ ব্যাংক

অফিসার পদে ১৩৩৫ কর্মী নিয়োগ দেবে সমন্বিত ৬ ব্যাংক
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের অধীনস্ত ব্যাংকার্স সিলেকশন কমিটি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সদস্যভুক্ত ৬ ব্যাংকে ‘অফিসার (ক্যাশ)’ পদে ১৩৩৫ কর্মী নিয়োগে ১১ জুন এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আগ্রহী প্রার্থীরা আগামী ১২ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ব্যাংক

পদের নাম: অফিসার (ক্যাশ)

পদসংখ্যা: ১৩৩৫টি

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

কোন ব্যাংকে কত পদ

  • অগ্রণী ব্যাংক পিএলসি ৪০০টি
  • রূপালী ব্যাংক পিএলসি ৭৭২টি
  • বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ১১টি
  • বেসিক ব্যাংক পিএলসি ২৩টি
  • বাংলাদেশ কৃষি ব্যাংক ১২৭টি
  • প্রবাসী কল্যাণ ব্যাংক ২টি

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে

প্রার্থীর বয়স: ২১—৩২ বছর (১ এপ্রিল ২০২৬ তারিখে)

আবেদন ফি: মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস রকেটের মাধ্যমে ২০০ টাকা আবেদন ফি হিসেবে জমা দিতে হবে। আবেদন ফি জমাদানের পদ্ধতি জানতেএখানে ক্লিক করুন।

আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ও ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।