logo
Advertisement

পানিসম্পদ মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরির সুযোগ

এশিয়া পোস্ট ডেস্ক
পানিসম্পদ মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরির সুযোগ
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিকস

পানিসম্পদ মন্ত্রণালয় জনবল নিয়োগের জনবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ৪ পদে ৩৭ কর্মী নিয়োগে ১২ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৯ মে সকাল ১০টা থেকে শুরু হয়েছে, যা চলবে ৮ জুন বিকেল ৫টা পর্যন্ত।

Advertisement

আগ্রহী প্রার্থীরা আগামী ৮ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: পানিসম্পদ মন্ত্রণালয়

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১০টি

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

আবেদনের যোগ্যতা

  • স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
  • সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ হতে হবে
  • কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে

পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২টি

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

আবেদনের যোগ্যতা

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
  • কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে

পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৯টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা

  • উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
  • কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ১৬টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,১০০ টাকা (গ্রেড-২০)

আবেদনের যোগ্যতা: মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ মে ২০২৬ তারিখে)

আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ও ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।