logo

প্রজেক্ট কো-অর্ডিনেটর পদে নিয়োগ দিচ্ছে কারিতাস বাংলাদেশ

প্রজেক্ট কো-অর্ডিনেটর পদে নিয়োগ দিচ্ছে কারিতাস বাংলাদেশ

বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) কারিতাস বাংলাদেশ  প্রজেক্ট কো-অর্ডিনেটর  পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৩ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ২২ এপ্রিল পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে দেখে নিন কারিতাস বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: কারিতাস বাংলাদেশ

পদের নাম: প্রজেক্ট কো-অর্ডিনেটর

বিভাগ: এমার্জেন্সি রেসপন্স প্রোগ্রাম

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বা অন্য যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: উন্নয়ন সংস্থা, এনজিওতে কাজের দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: কক্সবাজার (উখিয়া)

বেতন: ৭০ হাজার টাকা

অন্যন্যা সুবিধা: চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সাপ্তাহিক ২ দিন ছুটি, স্বাস্থ্য ও জীবন বিমা, স্বাস্থ্য ও সুস্থতা সুবিধা, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি এবং সংস্থার নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।