Advertisement

স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরির সুযোগ

এশিয়া পোস্ট ডেস্ক
স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরির সুযোগ
ছবি : সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটি ‌‘মেডিকেল প্রমোশন অফিসার’ পদে কর্মী নিয়োগে ২৬ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে দেওয়া হবে এ নিয়োগ। আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ জুলাই এবং ৭ আগস্ট তারিখে সংশ্লিষ্ট কেন্দ্রে উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি

পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: পূর্ণকালীন

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিদেশে ভ্রমণের সুযোগ, লভ্যাংশ বোনাস, সেলস ইনসেনটিভ, পারফরম্যান্স বোনাস, গ্রুপ ইনস্যুরেন্স, উৎসব বোনাস, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে

কর্মক্ষেত্র: অফিসে

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

আবেদনের যোগ্যতা

  • যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে
  • গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলায় দক্ষতা থাকতে হবে

মৌখিক পরীক্ষার তারিখ: ৩১ জুলাই এবং ৭ আগস্ট ২০২৬ (সকাল ৮:৩০ থেকে ১২:০০টা পর্যন্ত)

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।