চাকরি দিচ্ছে ব্যাংক আলফালাহ, নেই বয়সসীমা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক আলফালাহ লিমিটেড। ম্যানেজার-ট্রেজারি (ফ্রন্ট অফিস) পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ২২ এপ্রিল থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ২২ মে পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: ব্যাংক আলফালাহ লিমিটেড।
চাকরির ধরন: বেসরকারি।
লোকবল: নির্ধারিত নয়।
পদের নাম: ম্যানেজার।
আবেদনের যোগ্যতা: ইউজিসি অনুমোদিত বা বিদেশি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর পাস হতে হবে। ব্যাংক ও ট্রেজারি বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।