logo
Advertisement

তিন পদে জনবল নেবে ডাচ্-বাংলা ব্যাংক

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
তিন পদে জনবল নেবে ডাচ্-বাংলা ব্যাংক
ছবি: ডাচ্-বাংলা ব্যাংকের লোগো

ডাচ্-বাংলা ব্যাংক পিএলসিতে তিনটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদগুলো হলো—ট্রেইনি ক্যাশ অফিসার, অ্যাসিস্ট্যান্ট অফিসার ও ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার। আবেদনের শেষ সময় আগামী ১৩ সেপ্টেম্বর।

Advertisement

আগ্রহী প্রার্থীদের ডাচ্-বাংলা ব্যাংকের অনলাইন জব পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি

১.পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার

শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সিজিপিএ ৪-এর মধ্যে ন্যূনতম ৩.০০ অথবা ৫-এর মধ্যে ৩.৭৫ থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩২ বছর

বেতন: মাসিক ৭০ হাজার টাকা।

এক বছর পর সিনিয়র অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৯৭ হাজার ৪৮৩ টাকা।

অন্যান্য সুবিধা: দ্রুত ক্যারিয়ার উন্নয়নের সুযোগ, বিভিন্ন বিষয়ে শেখার সুযোগ, ঊর্ধ্বতন ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি কাজের সুযোগ, প্রতিযোগিতামূলক সুবিধা এবং উন্নত কর্মপরিবেশ রয়েছে।

২.পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার

শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সিজিপিএ ৪-এর মধ্যে ন্যূনতম ৩.০০ অথবা ৫-এর মধ্যে ৩.৭৫ থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩২ বছর।

বেতন: মাসিক ৪০ হাজার টাকা।

এক বছর পর অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৫৯ হাজার ২৪৫ টাকা।

অন্যান্য সুবিধা: ব্যাংকের নিয়ম অনুযায়ী প্রতিযোগিতামূলক অন্যান্য সুবিধা রয়েছে।

৩.পদের নাম: ট্রেইনি ক্যাশ অফিসার

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সিজিপিএ ৪-এর মধ্যে ন্যূনতম ২.৫০ অথবা ৫-এর মধ্যে ৩.১২ থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা:

• বাংলাদেশি নাগরিক হতে হবে।

• বাংলা ও ইংরেজি ভাষায় কার্যকর যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

• দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।

• কম্পিউটার পরিচালনা ও এমএস অফিসে দক্ষতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩২ বছর।

বেতন: মাসিক ২৬ হাজার টাকা।

এক বছর পর ট্রেইনি ক্যাশ অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৪১ হাজার ৪১০ টাকা।

অন্যান্য সুবিধা: ব্যাংকের নিয়ম অনুযায়ী প্রতিযোগিতামূলক অন্যান্য সুবিধা রয়েছে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: দেশের যে কোনো স্থান

আবেদন যেভাবে: বিস্তারিত তথ্য জানতে বা আবেদন করতে এখানে ক্লিক করে দেখুন।