logo

ভেরিফিকেশন অফিসার পদে নিয়োগ দেবে সশস্ত্র বাহিনী বোর্ড

ভেরিফিকেশন অফিসার পদে নিয়োগ দেবে সশস্ত্র বাহিনী বোর্ড
ছবি : সংগৃহীত

বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১১তম গ্রেডে ‌‘ভেরিফিকেশন অফিসার’ পদে জনবল নেবে। আবেদন ২০ মে সকাল ১০টা থেকে শুরু হয়েছে, যা চলবে ১৮ জুন বিকেল ৫টা পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড

পদের নাম: ভেরিফিকেশন অফিসার

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)

প্রাথীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

প্রাথীর বয়স: সর্বোচ্চ ৪৮ বছর (১৪ মে ২০২৬ তারিখে)

আবেদনের যোগ্যতা

  • মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
  • ন্যূনতম ২০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত জেসিও বা সমমর্যাদাসম্পন্ন হতে হবে

আবেদন ফি: টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ সাধারণ প্রার্থীদের ১৬৮ টাকা এবং অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানেও ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।