ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড বিজনেস ইন্টেলিজেন্স বিভাগে ম্যানেজার নেবে ব্যাংকটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ৫ এপ্রিল থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: নির্ধারিত নয়।
বিভাগ: ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড বিজনেস ইন্টেলিজেন্স।
পদের নাম: ম্যানেজার।
আবেদনের যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর পাস হতে হবে। ব্যাংকিং ও আর্থিক বিষয় সম্পর্কে পর্যাপ্ত জানাশোনা থাকতে হবে। কমপক্ষে পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমার উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল দেশের যে কোনো জায়গা।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।