চাকরি দিচ্ছে নগদ, আছে প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নগদ লিমিটেড। ফিল্ড কমপ্লায়েন্স অফিসার পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ৪ আগস্ট থেকে। আবেদন শেষ হবে ১৫ আগস্ট।
প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: সাতজন।
পদের নাম: ফিল্ড কমপ্লায়েন্স অফিসার।
আবেদনের যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। ব্যাংক, আর্থিক পরামর্শ, আর্থিক প্রযুক্তি স্টার্টআপ বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স কমপক্ষে ২২ বছর হতে হবে। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল দেশের যে কোনো জায়গায়।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া দীর্ঘমেয়াদি সঞ্চয়ের জন্য প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সমন্বিত স্বাস্থ্য ও মেডিকেল বিমা, বছরে দুটি উৎসব বোনাস।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।
.png)


