রংপুর কর অঞ্চলে ৩৬ পদে চাকরির সুযোগ

বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন কর অঞ্চল-রংপুর জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দাদের মধ্য থেকে ৫টি পদে মোট ৩৬ জনকে নিয়োগ দেবে।
আগ্রহী প্রার্থীরা আগামী ৮ অক্টোবর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: উচ্চমান সহকারী
পদের সংখ্যাা: ৭টি
বেতনস্কেল: ২৩৫০০-৫৬৮০০ টাকা (গ্রেড-১৪)
পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৮টি
বেতনস্কেল: ২৩৫০০-৫৬৮০০ টাকা (গ্রেড-১৪)
পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যাা: ৮টি পদ
বেতনস্কেল: ২১৯০০-৫২৯০০ টাকা (গ্রেড-১৬)
পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ৪টি
বেতনস্কেল: ২১৯০০-৫২৯০০ টাকা (গ্রেড-১৬)
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৯টি
বেতনস্কেল: ২০০০০-৪৮৪০০ টাকা (গ্রেড-২০)
বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা ও অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। আবেদন করতে কর অঞ্চল রংপুরের ওয়েবসাইটে ভিজিট করুন।