logo

চাকরি দিচ্ছে ট্রাস্ট ব্যাংক, আবেদন অনলাইনে

চাকরি দিচ্ছে ট্রাস্ট ব্যাংক, আবেদন অনলাইনে

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড। লিগ্যাল অফিসার পদে জনবল নেবে ব্যাংকটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ২৯ এপ্রিল থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ১৪ মে পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: ট্রাস্ট ব্যাংক লিমিটেড।

চাকরির ধরন: বেসরকারি।

পদসংখ্যা: ১টি।

লোকবল: নির্ধারিত নয়।

পদের নাম: লিগ্যাল অফিসার।

আবেদনের যোগ্যতা: স্নাতক পাস হতে হবে। অর্থ বিতরণের আগে ঋণ-সংক্রান্ত সম্পত্তির দলিলপত্র পুঙ্খনুপুঙ্খভাবে যাচাই করা এবং আইনি মতামত প্রদানের জ্ঞান থাকতে হবে। কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল দেশের যে কোনো জায়গায়।

 

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন ৫০ হাজার টাকা। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাবে।

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।