logo

১৬ পদে নিয়োগ দিচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন

১৬ পদে নিয়োগ দিচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

চট্টগ্রাম সিটি কপোরেশন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৫ পদে (৭ থেকে ১৩তম গ্রেডে) ১৬ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ করতে ২ মে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন ৪ মে সকাল ৯টা থেকে শুরু হয়েছে, যা চলবে ২৩ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

একনজরে দেখে নিন চট্টগ্রাম সিটি করপোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম

১. পদের নাম: কনসালটেন্ট (গাইনি অ্যান্ড অবস/এনেসথেসিয়া/শিশুস্বাস্থ্য)

পদসংখ্যা: ৬টি

বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ (গ্রেড-৭)

আবেদনের যোগ্যতা

  • এফসিপিএস/এমএস/এমপিসিএস ডিগ্রি থাকতে হবে
  • সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমাসহ পাচঁ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে

২. পদের নাম: মেডিকেল অফিসার

পদসংখ্যা: ৩টি

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯)

আবেদনের যোগ্যতা

  • এমবিবিএস ডিগ্রি থাকতে হবে
  • বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের নিবন্ধন থাকতে হবে

৩. পদের নাম: ড্রাফটসম্যান

পদসংখ্যা: ৩টি

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ (গ্রেড-১০)

আবেদনের যোগ্যতা

  • পুরকৌশলে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে
  • তথ্যপ্রযুক্তি ওকম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে

৪. পদের নাম: এস্টিমেটর

পদসংখ্যা: ৩টি

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ (গ্রেড-১০)

আবেদনের যোগ্যতা: পুরকৌশলে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে

৫. পদের নাম: সহকারী কানুনগো

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ (গ্রেড-১৩)

আবেদনের যোগ্যতা

  • স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
  • সার্ভে বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (২ মে ২০২৬ তারিখে)। তবে ১ নম্বর পদের বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৩৬ বছর পর্যন্ত শিথিলযোগ্য’

কর্মস্থল: চট্টগ্রাম

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন

আবেদন ফি: আবেদনের পর ১ হতে ৪ নং পদসমূহে ২২৩ টাকা এবং ৫ নং পদের জন্য ১১২ টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ও ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।