অফিসার নেবে ট্রাস্ট ব্যাংক, থাকছে না বয়সসীমা

এশিয়া পোস্ট ডেস্ক
অফিসার নেবে ট্রাস্ট ব্যাংক, থাকছে না বয়সসীমা
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড। অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে অফিসার পদে জনবল নেবে ব্যাংকটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ২১ জুন থেকে। আবেদন শেষ হবে ৭ জুলাই।

Advertisement

প্রতিষ্ঠানের নাম: ট্রাস্ট ব্যাংক লিমিটেড।

চাকরির ধরন: বেসরকারি।

পদসংখ্যা: ১টি।

লোকবল: নির্ধারিত নয়।

পদের নাম: অফিসার।

আবেদনের যোগ্যতা: স্নাতকোত্তর পাস হতে হবে। ব্যাংক, মাইক্রোসফট অফিস, এক্সেল ও পাওয়ারপয়েন্টে দক্ষতা থাকতে হবে। কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা।

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাবে।

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।