logo

চাকরি দিচ্ছে ব্যাংক এশিয়া, ২১ বছর হলেই আবেদন 

চাকরি দিচ্ছে ব্যাংক এশিয়া, ২১ বছর হলেই আবেদন 

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া পিএলসি। সার্ভিস অ্যাম্বাসেডর-অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার (আআরও) পদে জনবল নেবে ব্যাংকটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ৮ এপ্রিল থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ২২ এপ্রিল পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি।

চাকরির ধরন: বেসরকারি।

পদসংখ্যা: ১টি।

লোকবল: নির্ধারিত নয়।

পদের নাম: সার্ভিস অ্যাম্বাসেডর-অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার (আআরও)। 

আবেদনের যোগ্যতা: স্নাতক ডিগ্রি থাকতে হবে। হসপিটালিটি, রিটেইল বা কাস্টমার সার্ভিসে অভিজ্ঞতা লাগবে। ব্যাংকিং খাতে অনভিজ্ঞ হলেও আবেদন করা যাবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল দেশের যে কোনো জায়গা। 

 

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।