logo

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ চলছে

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ চলছে
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিক্স

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অধীন সামরিক ভূমি ও ক্যন্টনমেন্ট অধিদপ্তর জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ৫ পদে (১৪ থেকে ১৭তম গ্রেডে) ১৩ কর্মী নিয়োগে ২৯ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১ মে রাত ১২টা থেকে শুরু হয়েছে, যা চলবে ২০ মে রাত ১২টা পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

একনজরে দেখে নিন সামরিক ভূমি ও ক্যন্টনমেন্ট অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর

পদের নাম: উচ্চমান সহকারী

পদসংখ্যা: ২টি

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

আবেদনের যোগ্যতা:

  • স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
  • কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

আবেদনের যোগ্যতা:

  • স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
  • সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ হতে হবে
  • কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে

পদের নাম:সার্ভেয়ার ড্রাফটসম্যান

পদসংখ্যা: ৪টি

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

আবেদনের যোগ্যতা:

  • ডিপ্লোমা-ইন-সার্ভে সনদ থাকতে হবে
  • কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে

পদের নাম: এমই ওভারশিয়ার

পদসংখ্যা: ৩টি

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)

আবেদনের যোগ্যতা:

  • এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস থাকতে হবে
  • ৬ মাস মেয়াদি সার্ভে বা আমিনশিপ কোর্সে উত্তীর্ণ হতে হবে

পদের নাম:চেইনম্যান

পদসংখ্যা: ৩টি

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)

আবেদনের যোগ্যতা:

  • এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস থাকতে হবে
  • ৬ মাস মেয়াদি সার্ভে বা আমিনশিপ কোর্সে উত্তীর্ণ হতে হবে

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (২০ মে ২০২৬ তারিখে)

আবেদন ফি: সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৪ ও ৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা জমা দিতে হবে

আবেদনের শেষ সময়: আগামী ২০ মে ২০২৬, রাত ১২টা

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত তথ্য দেখতে এখানে ক্লিক করুন।