আন্তর্জাতিক বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ

আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থার চাইল্ড প্রটেকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ১৯ জানুয়ারি থেকে এবং এটি চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি সংস্থার নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।
দেখে নিন সেভ দ্য চিলড্রেনের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম : সেভ দ্য চিলড্রেন
পদের নাম : অ্যাসিস্ট্যান্ট
বিভাগ : চাইল্ড প্রটেকশন
পদসংখ্যা : ০২টি
শিক্ষাগত যোগ্যতা : সমাজবিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন, নৃবিজ্ঞান অথবা অন্যান্য যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা : বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই যোগাযোগ দক্ষ। কম্পিউটার (এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) পরিচালনার দক্ষতা।
অভিজ্ঞতা : কমপক্ষে ২ বছর
চাকরির ধরন : ফুলটাইম
কর্মক্ষেত্র : অফিসে
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা : উল্লেখ নেই
কর্মস্থল : কক্সবাজার (টেকনাফ)
বেতন : আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।