১০ শাখায় নিয়োগ দেবে সুলতান’স ডাইন

হসপিটালিটি স্টাফ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুলতান’স ডাইন। ১৪ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সুলতান’স ডাইন
পদের নাম: হসপিটালিটি স্টাফ
লোকবল নিয়োগ: ৩০ জন
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: রেস্তোরাঁ সেবার কাজে পূর্ব অভিজ্ঞতা
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন।
চাকরির ধরন: পার্টটাইম
কর্মক্ষেত্র: রেস্তোরাঁ
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ১৮ থেকে ২৫ বছর
কর্মস্থল: ঢাকা (বেলি রোড, বসুন্ধরা, ধানমন্ডি, গুলশান, মিরপুর, শনির আখড়া, শ্যামলী, উত্তরা), নারায়ণগঞ্জ, নরসিংদী (নরসিংদী সদর) ।
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: দুপুরের খাবারের সুবিধা ও কর্মদক্ষতা মূল্যায়ন।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।
