এইচএসসি পাসে জনবল নেবে এসিআই

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই মোটরস লিমিটেড। কাস্টমার সার্ভিসেস বিভাগে অফিসার নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ৪ এপ্রিল থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: এসিআই মোটরস লিমিটেড।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: একজন।
বিভাগ: কাস্টমার সার্ভিসেস।
পদের নাম: অফিসার।
আবেদনের যোগ্যতা: এইচএসসি পাস হতে হবে। সার্ভিস সেন্টারের রিসেপশন ডেস্ক পরিচালনায় দক্ষতা থাকতে হবে। কমপক্ষে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা লাগবে। শুধু নারীরা আবেদন করতে পারবেন। বয়স ২২ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।