প্রেস অ্যান্ড ইনফরমেশন অফিসার নিচ্ছে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়ন

এশিয়া পোস্ট প্রতিবেদক
প্রেস অ্যান্ড ইনফরমেশন অফিসার নিচ্ছে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়ন
ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ঢাকা কার্যালয়ের ‘প্রেস অ্যান্ড ইনফরমেশন অফিসার’ পদে আবেদন গ্রহণ করা হচ্ছে। এই পদে আবেদনে ইচ্ছুক প্রার্থীর সামাজিক বিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, মিডিয়া, যোগাযোগ, তথ্য, জনসংযোগ, প্রেস, সাংবাদিকতা অথবা এরূপ সম্পর্কযুক্ত বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ডিগ্রি অর্জনের পর থেকে যোগাযোগ বা একই ধরনের কোনো পদে কমপক্ষে ৩ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।

Advertisement

আগ্রহী প্রার্থীকে ইংরেজি এবং বাংলা ভাষায় লেখা ও পড়ায় খুবই দক্ষ হতে হবে এবং বাংলাদেশের মিডিয়া অঙ্গন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এ ছাড়াও আগ্রহী প্রার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচালনা এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে।

এই পদে নিযুক্ত ব্যক্তিকে ইইউ এর পক্ষে বাংলাদেশের গণমাধ্যম এবং অন্যান্য অংশীজনদের সাথে যোগাযোগ তৈরি ও অব্যাহত রাখতে হবে। মিডিয়া পরিকল্পনা এবং ব্যবস্থাপনায় নেতৃত্বও দিতে হবে এই পদের কর্মকর্তাকে। ইইউ ডেলিগেশনের প্রধান এবং অন্যান্য আন্তর্জাতিক নেতৃবৃন্দের বাংলাদেশ সফরকালে তাদের বাংলাদেশের গণমাধ্যমের সাথে যোগাযোগের সার্বিক বিষয়ও সমন্বয় করতে হবে।

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ ক্লিয়ারেন্স সনদপত্র জমা দিতে হবে এবং স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বাছাই প্রক্রিয়ার সব ধাপ শেষে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী আগামী ১ সেপ্টেম্বর থেকে কর্মক্ষেত্রে যোগ দিতে পারবেন। তবে তার পূর্বে আবেদনের জন্য প্রার্থীকে ইউরোপাস সিভি এবং কাভার লেটারসহ ইমেইলে আবেদন করতে হবে।

ই-মেইল ঠিকানা: eeasjobs-213@eeas.europa.eu

আবেদনের শেষ সময় আগামী ৯ জুলাই বাংলাদেশ সময় বিকেল ৪টা পর্যন্ত।