Advertisement

চাকরি দিচ্ছে প্রাণ গ্রুপ, আছে প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা

এশিয়া পোস্ট ডেস্ক
চাকরি দিচ্ছে প্রাণ গ্রুপ, আছে প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা
প্রাণ গ্রুপের লোগো। ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ গ্রুপ। রিটেল বিজনেস বিভাগে বিজনেস এক্সপানশন ম্যানেজার পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে গতকাল ১৬ আগস্ট থেকে। আবেদন শেষ হবে ২২ আগস্ট।

Advertisement

প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ।

চাকরির ধরন: বেসরকারি।

পদসংখ্যা: ১টি।

লোকবল: নির্ধারিত নয়।

বিভাগ: রিটেল বিজনেস।

পদের নাম: বিজনেস এক্সপানশন ম্যানেজার।

আবেদনের যোগ্যতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মার্কেটিং, ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। আর্থিক মডেলিং ও বিনিয়োগের ওপর আয় বিশ্লেষণ, এমএস এক্সেল, পাওয়ারপয়েন্ট এবং ইআরপি সিস্টেমে দক্ষতা থাকতে হবে। কমপক্ষে ৩ থেকে ৭ বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স ২৭ থেকে ৩৭ বছর হতে হবে। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা।

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, বিমা, মুনাফার অংশ, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস পাওয়া যাবে।

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।