ইন্টার্ন পদে লোক নিচ্ছে প্রাইম ব্যাংক

বেসরকারি খাতের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ প্রদান করছে। ৩১ মার্চ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সম্পন্ন হবে। নির্বাচিত ইন্টার্নরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করবেন।
এক নজরে দেখে নিন প্রাইম ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: প্রাইম ব্যাংক পিএলসি
পদের নাম: ইন্টার্ন
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী
অন্যান্য যোগ্যতা: এমএস অফিস অ্যাপ্লিকেশনগুলোতে প্রাথমিক পারদর্শিতা
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ইন্টার্নশিপ
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: যে কোনো জায়গায়
বেতন: মাসিক ভাতা (ব্যাংকের নীতি অনুযায়ী)
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।