logo
Advertisement

মেডিকেল অফিসার নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক

এশিয়া পোস্ট ডেস্ক
মেডিকেল অফিসার নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল অফিসার’ পদে ৬ কর্মকর্তা নিয়োগে ২০ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৩ আগস্ট থেকে শুরু হয়েছে এবং চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।

Advertisement

আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ব্যাংক

পদের নাম: মেডিকেল অফিসার

পদসংখ্যা: ৬টি

বেতন স্কেল: ২২,০০০-৫৩০৬০ টাকা (গ্রেড-৯)

প্রার্থীর বয়স: ২১ থেকে ৩২ বছর (১ আগস্ট ২০২৬ তারিখে) হতে হবে

আবেদনের যোগ্যতা

  • অন্যূন এমবিবিএস ডিগ্রি থাকতে হবে
  • বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল থেকে মেডিকেল প্রাকটিশনার হিসেবে রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে

শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়

আবেদন ফি: আবেদন ফি বাবদ ২০০ টাকা জমা দিতে হবে

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে এখানে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।