logo

জনবল নেবে আগোরা, প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ নানা সুবিধা 

জনবল নেবে আগোরা, প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ নানা সুবিধা 

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগোরা লিমিটেড। হেড অব রিটেইল অপারেশন পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ১৫ ফেব্রুয়ারি থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ৭ মার্চ পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম : আগোরা লিমিটেড।
চাকরির ধরন : বেসরকারি।
পদসংখ্যা : ১টি।
লোকবল : নির্ধারিত নয়।
পদের নাম : হেড অব রিটেইল অপারেশন।

আবেদনের যোগ্যতা : বিবিএ/এমবিএ ডিগ্রি থাকতে হবে। সুপার স্টোর ও রিটেল স্টোরে দক্ষতা থাকতে হবে। কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা।

বেতন ও অন্যান্য সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়াও চিকিৎসা ভাতা, ভ্রমণ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, লাভের ভাগ, বিমা, সাপ্তাহিক দুই দিন ছুটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস পাওয়া যাবে।

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।