বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দারের পদত্যাগপত্র গ্রহণ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দারের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের আলাদা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের বিচার শাখা-৪ থেকে জারিকৃত প্রজ্ঞাপনে জানানো হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি নাইমা হায়দার বাংলাদেশের সংবিধান-এর ৯৬ অনুচ্ছেদের দফা (৮) মোতাবেক রাষ্ট্রপতিকে উদ্দেশ করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদত্যাগ করেছেন।
রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এক বছর ধরে ছুটিতে থাকা বিচারপতি মামনুন রহমান ২ ফেব্রুয়ারি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।
অন্যদিকে ৯ ফেব্রুয়ারি বিচারপতি নাইমা হায়দার পদত্যাগপত্র জমা দেন।