তনু হত্যা মামলায় সাবেক সেনা সদস্যের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ
এশিয়া পোস্ট ডেস্ক

কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানের জামিন বাতিল করে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৬ আগস্ট) তার জামিন বাতিলের তথ্য জানান মো. রুহুল কুদ্দুস কাজল।
এর আগে গত ২ আগস্ট মামলার শুনানি শেষে হাফিজুর রহমানকে জামিন দেন হাইকোর্টের বিচারপতি জাকির আহমেদ ও বিচারপতি সাথীকা হোসাইনের বেঞ্চ। পরে ৪ আগস্ট সন্ধ্যায় কুমিল্লার কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।
উল্লেখ্য, তনু হত্যার দীর্ঘ ১০ বছর পর চলতি বছরের ২২ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে পিবিআই। পরদিন তাকে আদালতে হাজির করা হলে বিচারক কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
.png)

