logo
Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

এশিয়া পোস্ট প্রতিবেদক
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। ছবি: পুরোনো ভিডিও থেকে নেওয়া

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং তার পরিবারসহ মোট চারজনের বিদেশগমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

Advertisement

সোমবার (৩১ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়।

এর আগে, দুদকের মানিলন্ডারিং ও অনুসন্ধান টিম-৩-এর উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক পত্রে এই আবেদন করা হয়। চলমান অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তরা যাতে দেশ ত্যাগ করতে না পারেন, সেজন্য বিশেষ জজ আদালত এই নিষেধাজ্ঞা দেন।

বিদেশগমনে নিষেধাজ্ঞা পাওয়া অন্য তিনজন হলেন—বিপ্লব বড়ুয়ার ভাই ও স্বাচিপের সাবেক সাধারণ সম্পাদক ডা. বিদ্যুৎ বড়ুয়া, বিপ্লব বড়ুয়ার স্ত্রী সোমা বড়ুয়া এবং বিদ্যুৎ বড়ুয়ার স্ত্রী অগ্নি বড়ুয়া।

দুদকের আবেদনপত্রে উল্লেখ করা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ এবং নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ ছাড়া নিজেদের ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাবে বিপুল অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইন লঙ্ঘনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এবং আইনি প্রক্রিয়া এড়াতে অভিযুক্ত ব্যক্তিরা যেকোনো সময় দেশ ছেড়ে পালাতে পারেন— এমন আশঙ্কায় তাদের বিদেশগমন রোধ করা একান্ত প্রয়োজন বলে আবেদনে জানানো হয়।