Advertisement

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে

এশিয়া পোস্ট নিউজ
মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে
বৃহস্পতিবার মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ছবি: এশিয়া পোস্ট

মানবতাবিরোধী অপরাধের মামলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেলে তার শুনানি হয়। পরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে সকালে সাবেক সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এদিকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত পলাতক আসামি মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করতে (২১ জুলাই) প্রসিকিউশন জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মোজাফফর হোসেনকে প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।