logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়ে নিতে বাধা নেই: আপিল বিভাগ

সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়ে নিতে বাধা নেই: আপিল বিভাগ
হাইকোর্ট। ছবি: এশিয়া পোস্ট

এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ে পূর্বনির্ধারিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার (২৩ নভেম্বর) আপিল বিভাগ এ আদেশ দেন। একই সঙ্গে নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আদালত।

Advertisement

এর ফলে এইচএসসির পুনঃপরীক্ষার ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আর কোনো বাধা রইল না।

এর আগে ১৮ নভেম্বর এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাবিসহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেয়ার নির্দেশ দেন হাইকোর্ট। এই আদেশ স্থগিত চেয়ে ১৯ নভেম্বর রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করলে তা প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠান আদালত।

গত ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সভা করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) জানিয়েছিল, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম আগামী জানুয়ারি থেকে শুরু হবে। তবে ১৮ নভেম্বর সভা করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে ৯ নভেম্বরের সিদ্ধান্ত বাতিল করে সংস্থাটি।মানচিত্র দেখুন

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে যারা সর্বোচ্চ দুটি বিষয়ে পাস করতে পারেননি, তাদের জন্য আগামী ১ ডিসেম্বর থেকে সম্পূরক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় মোট ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন পাস করেছেন। আর ৫ লাখ ৭ হাজারের বেশি পরীক্ষার্থী পাস করতে পারেননি। অর্থাৎ মোট পরীক্ষার্থীর প্রায় অর্ধেকই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি।

তবে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের আগেই ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছিল কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয়।