logo

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ছবি : বাসস

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, তিনি কখনোই ফিরবেন না।

সোমবার (৯ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন বলে জানান।

প্রসঙ্গত, রয়টার্সের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, শেখ হাসিনা ভারত থেকে ফিরতে সোমবার (৯ নভেম্বর) নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন।