logo
Advertisement

জ্যামে আটকে আদালতে যেতে দেরি পরীমণির, পেছাল জেরার দিন

এশিয়া পোস্ট প্রতিবেদক
জ্যামে আটকে আদালতে যেতে দেরি পরীমণির, পেছাল জেরার দিন
চিত্রনায়িকা পরিমণি। ছবি: সংগৃহীত

রাস্তায় জ্যামে আটকে গিয়ে আদালতে সময়মতো উপস্থিত হতে না পারায় জেরার দিন পিছিয়েছে চিত্রনায়িকা পরিমণির। পরবর্তী জেরার তারিখ আগামী ৩০ নভেম্বর ধার্য করা হয়েছে।

Advertisement

রোববার (৯ অগাস্ট) সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহাদাৎ হোসেন ভূঁইয়ার আদালতে শ্লীলতাহানি, মারধর, বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির অভিযোগে পরীমণির করা মামলায় তাকে জেরার দিন ধার্য ছিল। তবে তিনি বাসা থেকে রওনা দিয়ে যথাসময়ে আদালতে পৌঁছানোর আগে কোর্টের সময় শেষ হয়ে যায়। নির্দিষ্ট সময় আদালতে পৌঁছাতে না পারায় এজলাস থেকে বিচারক নেমে যান। একই সঙ্গে পরবর্তী জেরার তারিখ আগামী ৩০ নভেম্বর ধার্য করা হয়।

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ এ মামলার তিন আসামির মধ্যে দুই আসামিও আদালতে হাজির হয়ে চলে যান। অপর আসামি সময়ের আবেদন করেন। এর আগেও গত ১০ ফেব্রুয়ারি অ্যাপেন্ডিসাইটসের অপারেশনের পর অসুস্থ থাকায় আদালতে আসতে পারেননি পরীমণি। ওই দিনও এ মামলায় তাকে জেরার দিন ধার্য ছিল। ফলে তিনি জেরার জন্য ছয় মাস সময় পান।

এর আগে গত বছরের ৯ সেপ্টেম্বর মামলাটি জেরার জন্য ছিল। তবে পরীমণির দুই বাচ্চাকে টিকা দেওয়ায় তারা কিছুটা অসুস্থ থাকায় আদালতে আসেননি পরীমণি। এ কারণে ওই দিনও তার জেরা হয়নি। এর আগেও গত বছরের ২৬ মে এ মামলায় আদালতে আসেন পরীমণি। তবে আদালতে এসে অসুস্থ হয়ে পড়ায় জেরা হয়নি।

এ মামলার অন্য আসামিরা হলেন, নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। তারা জামিনে আছেন। ২০২১ সালের ১৪ জুন নাসির উদ্দিন ও অমির নাম উল্লেখ এবং চারজনকে অজ্ঞাত আসামি করে ঢাকার সাভার থানায় মামলা দায়ের করেন পরীমণি।

মামলাটি তদন্ত শেষে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর আদালতে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা সাভার থানার ইন্সপেক্টর কামাল হোসেন। ২০২২ সালের ১৮ মে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

বিষয় :