logo
মানবতাবিরোধী অপরাধ

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন চলছে

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন চলছে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি: এশিয়া পোস্ট

নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করছেন আসামিপক্ষ।

রোববার (২৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ যুক্তিতর্ক অনুষ্ঠিত হচ্ছে।

Advertisement

নিরাপত্তাজনিত কারণে সশরীরে হাজির না হয়ে ভার্চুয়ালি বিচারকাজে অংশ নিয়েছেন জিয়াউল আহসান। তার পক্ষে আইনি লড়াই করছেন আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহার।

এর আগে ২৬ নভেম্বর রাষ্ট্রপক্ষের সমাপনী যুক্তিতর্কে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দাবি করেন। একইসাথে তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার আবেদনও জানানো হয়।

চলতি বছরের ১৪ জানুয়ারি অভিযোগ গঠনের পর ৮ ফেব্রুয়ারি এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। যেখানে প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া। জিয়াউল আহসানের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন।

এর মধ্যে রয়েছে ২০১১ সালে গাজীপুরের পূবাইলে সজলসহ তিনজনকে হত্যা এবং ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার বলেশ্বর নদী ও সুন্দরবনে তথাকথিত বনদস্যু দমনের আড়ালে আরও শতাধিক মানুষকে হত্যার অভিযোগ।

গত বছরের ২৩ ডিসেম্বর এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।