logo

ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মঞ্জিল হায়দার তিন দিনের রিমান্ডে

ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মঞ্জিল হায়দার তিন দিনের রিমান্ডে

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক কর্মকর্তা মঞ্জিল হায়দার চৌধুরীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে এ রিমান্ড মঞ্জুর করা হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে মাঞ্জিল হায়দার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরদিন ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় মাঞ্জিলকে চার দিনের রিমান্ডে পায় পুলিশ।

রিমান্ড শেষে সোমবার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার ।

রাষ্ট্রপক্ষে জামাল উদ্দিন মারজিন রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামির পক্ষে আইনজীবী কামাল হোসেন রিমান্ড আবেদন বাতিল করে জামিন চান।

মামলার বিবরণ অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে নীলক্ষেত এলাকায় গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব নিউ মার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়।