logo

জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ: আমুসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ: আমুসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি: এশিয়া পোস্ট

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, দীপু মনি, শাহজাহান খান, ফারুক খান, আব্দুর রাজ্জাক, তৌফিক-ই-ইলাহী চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

সোমবার (২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ অভিযোগ দাখিল করা হয়। মামলায় তাদের বিরুদ্ধে মিরপুর, উত্তরাসহ দেশের বিভিন্ন স্থানে হত্যা, হত্যাচেষ্টা, উসকানি ও ষড়যন্ত্রসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

প্রসিকিউশনের অভিযোগ, আসামিদের পরিকল্পনায় ছাত্র-জনতার ওপর ব্যাপক ও পদ্ধতিগতভাবে আক্রমণ ও নির্যাতন চালানো হয়।

এ মামলায় সাত আসামির মধ্যে ছয়জন গ্রেপ্তার রয়েছেন। পলাতক রয়েছেন মির্জা আজম। এদিন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম জানান, দ্রুতই অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে।