logo

রিট খারিজ, শুক্রবারই হচ্ছে ৫০তম বিসিএস পরীক্ষা

রিট খারিজ, শুক্রবারই হচ্ছে ৫০তম বিসিএস পরীক্ষা

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে শুক্রবার (৩০ জানুয়ারি) পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকল না।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) হাইকোর্টের বিচারক এ আদেশ দেন।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের নির্দেশনা চেয়ে গত বুধবার পরীক্ষার্থীদের পক্ষে রিট করেন অ্যাডভোকেট নাজমুস সাকিব।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) রিটের বিরোধিতা করে জানায়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

হাইকোর্ট রিটটি খারিজ করে দেওয়ায় পিএসসির পূর্বঘোষিত সূচি অনুযায়ীই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত হওয়া গেছে।

পিএসসি বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।