Advertisement

শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত সংস্থা

এশিয়া পোস্ট নিউজ
শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত সংস্থা
সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

২০১৫ সালে তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদকে গুম করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) টিএআই সেলে আটকে রেখে নির্যাতন করা হয়। এ ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ র‌্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততার তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

Advertisement

তদন্ত উঠে এসেছে, শেখ হাসিনার নির্দেশনায় তখন সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়।

শনিবার (৮ আগস্ট) এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। চিফপ্রসিকিউটর বলেন, তদন্ত দ্রুত শেষ করে সংশ্লিষ্টদের বিচারের মুখোমুখি করা হবে।

সালাহউদ্দিন আহমদকে গুমের পর ভারতে পাচারের সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের বিষয়েও তদন্ত চলছে বলে জানান আমিনুল ইসলাম। তিনি বলেন, এর মধ্যে তদন্ত কর্মকর্তা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছ থেকে মৌখিক জবানবন্দি নিয়েছেন। শিগগিরই তার আনুষ্ঠানিক জবানবন্দি নেওয়া হবে।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, তদন্ত সংস্থার কাছে দেওয়া গুমের শিকার ছাত্রদল নেতা ও আইনজীবী সোহেলের জবানবন্দিতেও সালাহউদ্দিন আহমদকে টিএফআই সেলে আটকে রাখার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

তদন্ত সংস্থার ভাষ্যমতে, সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনা, তাকে টিএফআই সেলে আটকে রাখা এবং পরে ভারতে পাচারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।