logo

নির্বাচন করতে পারবেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী মুন্সী

নির্বাচন করতে পারবেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী মুন্সী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী।

মঞ্জুরুল আহসানের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এর আগে গত ১৭ জানুয়ারি বিকেলে কুমিল্লা-৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

প্রার্থিতা ফিরে পেতে ইসির সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন তিনি। ২১ জানুয়ারি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট।

উল্লেখ্য, ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসানের মনোনয়নপত্র বাতিলে ইসিতে আবেদন করেন ওই আসনের ১১ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হাসনাত আবদুল্লাহ।