রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল স্থগিত চেয়ে রিট
এশিয়া পোস্ট নিউজ

রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রিটটি দাখিল করা হয়। আগামী রোববার (১৬ আগস্ট) রিটের শুনানি হতে পারে।
রিটে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছে। এ অনুচ্ছেদে কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে বা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার আসন শূন্য হওয়ার বিধান রয়েছে।
সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হয়ে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ওই দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে ওই দলের বিপক্ষে ভোট দিলে তার আসন শূন্য হবে।
বিস্তারিত আসছে...
.png)

