logo
Advertisement

ইসলামী ব্যাংকে এস আলমের প্রায় ৮২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
ইসলামী ব্যাংকে এস আলমের প্রায় ৮২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। ফাইল ছবি

ইসলামী ব্যাংকে এস আলমের নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর আবেদনের পর এ নির্দেশনা দেওয়া হয়।

Advertisement

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আদেশটির লিখিত অনুলিপি প্রকাশিত হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির।

রিট আবেদনে বলা হয়, আইন অনুসারে ১০ শতাংশের বেশি শেয়ার একই গ্রুপভুক্ত বা পারিবারিকভাবে রাখা যায় না। কিন্তু এস আলম-সংশ্লিষ্ট ২৪ কোম্পানি প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার হিসেবে ব্যাংকটিতে যুক্ত হয়। তাদের শেয়ার ৮১ দশমিক ৯২ শতাংশ।

২০২৫ সালে ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার, পরিচালক ও ব্যক্তিবিশেষের সংশ্লিষ্ট ব্যাংক হিসাব ফ্রিজ রাখার আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। তখন শেয়ারহোল্ডার এই পরিচালকদের আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।