চিফ প্রসিকিউটর/মানবতাবিরোধী অপরাধে আ.লীগের প্রাথমিক সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত সংস্থা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধে দল হিসেবে আওয়ামী লীগের প্রাথমিক সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত সংস্থা।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে নিজ কার্যালয়ে এ তথ্য জানান তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, তদন্ত চলমান রয়েছে, অপরাধের প্রাথমিক সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত সংস্থা। দলের সভানেত্রী শেখ হাসিনার সুপুরিয়র রেসপন্সিবিলিটি দেখা হচ্ছে।
এদিকে চব্বিশের জুলাই সারা দেশে হওয়া মামলা দ্রুতই ট্রাইব্যুনালে নিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান চিফ প্রসিকিউটর।
দল হিসেবে ২০২৪ সালের ২ অক্টোবর আওয়ামী লীগের বিচার নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ দাখিল করেন এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ। এতে গণহত্যার সরাসরি হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগের পাশাপাশি ১৪ দলীয় জোটকেও দায়ী করা হয়। তৎকালীন চিফ প্রসিকিউটর তখন বলেছিলেন আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
তদন্তে দল হিসেবে আওয়ামী লীগ জুলাই ছাড়াও আর কী কী সন্ত্রাসী কার্যক্রম করেছে সামগ্রিকভাবে তাও দেখা হচ্ছে বলে জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।





