logo

পরিত্যক্ত সব গভীর নলকূপ ভরাটের নির্দেশ হাইকোর্টের 

পরিত্যক্ত সব গভীর নলকূপ ভরাটের নির্দেশ হাইকোর্টের 

সারা দেশের পরিত্যক্ত গভীর নলকূপ আগামী তিন মাসের মধ্যে ভরাটের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ আদেশ দেন। 

জানা যায়, স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। 

এর আগে দেশের বিভিন্ন জায়গায় পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে শিশুদের মৃত্যুর ঘটনা সংক্রান্ত প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। জনস্বার্থে এ রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন। 

অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন বলেন, ২০১৪ সালে শাহজাহানপুরের রেলওয়ে কলোনিতে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে যায় শিশু জিহাদ। এতে তার মৃত্যু হয়। তার মৃত্যু দেশবাসীকে নাড়িয়ে দিয়েছিল। ২০২৫ সালের ডিসেম্বরে রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে শিশু সাজিদের মৃত্যু হয়। এরপর চট্টগ্রামের রাউজানে এক শিশুর মৃত্যু হয়। এসব ঘটনা সংযুক্ত করে রিট করেছিলাম।