logo
Advertisement

প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ বন্ধে আইনি নোটিশ

এশিয়া পোস্ট ডেস্ক
প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ বন্ধে আইনি নোটিশ
আইনি নোটিশ। ছবি: যুগান্তর

বাংলাদেশের বর্তমান চলচ্চিত্র ও নাটক শিল্পে কেবলমাত্র প্রেম এবং মাত্রাতিরিক্ত রোমান্টিক কনটেন্টের ব্যাপক আধিক্য থাকায় সংস্কৃতিতে চরম সাংস্কৃতিক ভারসাম্যহীনতা তৈরি হয়েছে- এমন দাবি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন।

Advertisement

জনস্বার্থে তাই তিনি বৃহস্পতিবার (২৭ আগস্ট) যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ, পরকীয়া ও বিবাহবহির্ভূত সম্পর্ক প্রতিরোধ করে সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্যে কেবলমাত্র প্রেম ও রোমান্স নির্ভর সিনেমা- নাটক নির্মাণ ও সম্প্রচার বন্ধের দাবিতে সরকারকে একটি আইনি নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়, শুধু প্রেম এবং মাত্রাতিরিক্ত রোমান্টিক কনটেন্ট নির্মাণের পরিবর্তে পরিচালক- প্রযোজক ও সংশ্লিষ্টদের দেশপ্রেম ও নৈতিকতা সমৃদ্ধ, জাতি গঠনে বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং প্রতিরক্ষা ভিত্তিক চলচ্চিত্র ও নাটক নির্মাণ ও সম্প্রচারে সরকারিভাবে বাধ্যতামূলক নির্দেশনা দিতে হবে।

নোটিশে আরও উল্লেখ রয়েছে, আগামী ১০ (দশ) দিনের মধ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণে সরকার ব্যর্থ হলে জননৈতিকতা ও জাতীয় সংস্কৃতি রক্ষায় বাংলাদেশের সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে।