Advertisement

শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের

এশিয়া পোস্ট নিউজ
শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের
শ্যামল দত্ত, ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু। ছবি: এআই জেনারেটেড

জুলাই গণ-অভ্যুত্থানের সময় উসকানি দেওয়ার অভিযোগ এনে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত।

Advertisement

সোমবার (১৭ আগস্ট) প্রসিকিউশনের পক্ষ থেকে তাদের আদালতে হাজির করার আবেদন জানানোর পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায়, ২০২৪ সালের ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তিন সাংবাদিক মামলায় বর্ণিত অপরাধে প্ররোচনা দিয়েছিলেন। তার চীন সফর নিয়ে সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

তারা আরও জানায়, ওই সংবাদ সম্মেলনে শেখ হাসিনা কোটা ইস্যু নিয়ে মন্তব্য করেছিলেন এবং ‘রাজাকার’ শব্দটি ব্যবহার করেছিলেন, শিক্ষার্থীরা এই শব্দকে অবমাননাকর বলে বর্ণনা করেছিলেন। এসব মন্তব্যের জেরে ওই রাতেই বিক্ষোভ শুরু হয়।

প্রসিকিউশনের অভিযোগ, এই তিন সাংবাদিক ১৪ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত ছাত্র আন্দোলনের বিরুদ্ধে একটি ‘কাউন্টার-ন্যারেটিভ’ তৈরি করেছিলেন।

আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় এখন গ্রেপ্তার আছেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বেসরকারি চ্যানেল একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং একই চ্যানেলের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপা।

এ ছাড়া হেফাজতের সমাবেশে চালানো হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায়ও মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।